Haldia : দশ মিলিয়নে না পৌঁছলে টিকে থাকাই কঠিন, সতর্কবার্তা হলদিয়া রিফাইনারীর বিদায়ী ইডি-র ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia : দশ মিলিয়নে না পৌঁছলে টিকে থাকাই কঠিন, সতর্কবার্তা হলদিয়া রিফাইনারীর বিদায়ী ইডি-র !

নিউজবাংলা, হলদিয়া: বর্তমান সময়ে যদি মানবসম্পদের সঠিক ব্যবহার না হয় এবং উৎপাদন ক্ষমতা না বাড়ে, তবে আগামী দিনে টিকে থাকাই দুষ্কর হবে। সোমবার হলদিয়ায় (Haldia) আইওসি (IOC) টাউনশিপের স্টেডিয়ামে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এ…

 


নিউজবাংলা, হলদিয়া: বর্তমান সময়ে যদি মানবসম্পদের সঠিক ব্যবহার না হয় এবং উৎপাদন ক্ষমতা না বাড়ে, তবে আগামী দিনে টিকে থাকাই দুষ্কর হবে। সোমবার হলদিয়ায় (Haldia) আইওসি (IOC) টাউনশিপের স্টেডিয়ামে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এমনই কড়া বাস্তব তুলে ধরলেন হলদিয়া রিফাইনারির ইডি তথা রিফাইনারি প্রধান অতনু সান্যাল। একই সঙ্গে এদিন তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি তাঁর মেয়াদের শেষে নতুন ইডি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সুশান্ত কুমার দাস।

​এদিন সকাল থেকেই আইওসি স্টেডিয়ামে ছিল সাজসাজ রব। সিআইএসএফ (CISF) জওয়ানদের কুচকাওয়াচের পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও প্যারেডে অংশ নেয়। সেখানেই জাতীয় পতাকা উত্তোলনের পর বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে প্রযুক্তি ও দেশের সুরক্ষা নিয়ে নিজের ভাবনার কথা জানান অতনু সান্যাল।

​বর্তমান যুগে কৃত্রিম মেধা বা 'এআই' (AI)-এর গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, "এখনকার বিশ্বে এআই সব থেকে আকর্ষণীয় বিষয়। এমন এক সময় আসছে যখন মেশিন মানুষের থেকেও বেশি জানবে।" দেশের নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে সামরিক দিক থেকে আরও অনেক বেশি শক্তিশালী হতে হবে।

​রিফাইনারির ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে কিছুটা উদ্বেগের সুর শোনা যায় বিদায়ী ইডি-র গলায়। তিনি স্পষ্ট জানান, বর্তমানে ৮ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা নিয়ে চললে হবে না, একে দ্রুত ১০ মিলিয়নে নিয়ে যেতে হবে। অতনু সান্যালের কথায়, "আমরা একটা কোণায় পড়ে রয়েছি। যদি হিউম্যান পাওয়ার বা মানবসম্পদের সঠিক সদ্ব্যবহার না হয় এবং পূর্ণ শক্তি দিয়ে রিফাইনারি চালানো না যায়, তবে ভবিষ্যতে সারভাইভ করা মুশকিল হবে।"

​শিল্পের উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সমাজ নিয়েও বার্তা দেন তিনি। বিশেষ করে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আইওসি-র শ্রীবৃদ্ধিতে 'মহিলা এমপাওয়ারমেন্ট' বা নারীশক্তির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রিফাইনারি প্রধান।

​অনুষ্ঠানের শেষলগ্নে এক আবেগঘন পরিবেশে অতনু সান্যাল জানান, তাঁর মেয়াদ শেষ হওয়ার পর নতুন ইডি হিসেবে যোগ দেবেন সুশান্ত কুমার দাস। নতুন উত্তরসূরিকে আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে হলদিয়া রিফাইনারি তথা আইওসি-র শ্রীবৃদ্ধি অব্যাহত থাকবে।


No comments