Suvendu Adhikary : ধর্মান্তকরণ ও জেহাদ রুখতে নয়া আইনের হুঁশিয়ারি, ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Suvendu Adhikary : ধর্মান্তকরণ ও জেহাদ রুখতে নয়া আইনের হুঁশিয়ারি, ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর !

Newz Bangla, কলকাতা : “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা হবে না।” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী তথা ‘বন্দে মাতরম’-এর ১৫০ তম বর্ষপূর্তি উদযাপনে রবীন্দ্র সদনের মঞ্চ থেকে এই …

 


Newz Bangla, কলকাতা : “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা হবে না।” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী তথা ‘বন্দে মাতরম’-এর ১৫০ তম বর্ষপূর্তি উদযাপনে রবীন্দ্র সদনের মঞ্চ থেকে এই ভাষাতেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষার তাগিদে রাজ্যে জমি জেহাদ, লাভ জেহাদ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইন আনারও ঘোষণা করলেন তিনি।

​শুক্রবার রবীন্দ্র সদনের ওই অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান— এই স্লোগানকে পাথেয় করেই এগিয়ে যাবে বাংলা।” বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা যে বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, সরকার গঠনের পর থেকেই এই আইন কার্যকরের লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর।

​অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি, শরণার্থীদের আশ্বাস

​অনুপ্রবেশ সমস্যা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া অবস্থান নেন। তিনি জানান:

  • হোল্ডিং সেন্টার: রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ‘হোল্ডিং স্টেশনে’ রাখা হচ্ছে।
  • প্রত্যর্পণ: যে সমস্ত অনুপ্রবেশকারী বেআইনিভাবে এ রাজ্যে ঢুকেছেন, তাঁদের যেখান থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠানো হচ্ছে।
  • সিএএ-র সুবিধা: তবে অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে স্পষ্ট বিভাজন টেনে তিনি আশ্বস্ত করেন, ধর্মীয় অত্যাচারের কারণে যাঁরা এ দেশে আশ্রয় নিয়েছেন, সেই সমস্ত শরণার্থীদের সংশোধনী নাগরিকত্ব আইন (CAA) মেনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
“যাঁরা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, কিংবা পহেলগাঁও হামলার প্রতিবাদ করতে পারে না— বাংলার ভূমিতে সেই সব রাষ্ট্রবিরোধীদের ঠাঁই হবে না।”

    শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী

ভবানীপুরে নতুন কার্যালয় :
​রবীন্দ্র সদনের এই অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান ভবানীপুরে। সেখানে একটি নতুন বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। দলীয় কর্মীদের উদ্দেশে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান, এই কার্যালয়টি শুধুমাত্র রাজনৈতিক কাজের জন্য নয়, এখান থেকে প্রতিদিন সাধারণ মানুষ প্রয়োজনীয় সমস্ত রকম নাগরিক পরিষেবা পাবেন

রাজনৈতিক মহলের মতে, বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীর মঞ্চকে ব্যবহার করে একদিকে যেমন কট্টরপন্থী ও অনুপ্রবেশকারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, তেমনই ভবানীপুরে কার্যালয় খুলে জনসংযোগের কাজকেও আরও একধাপ এগিয়ে রাখল শাসকদল।

No comments