Newz-Bangla, কলকাতা : রাজ্যে এখনই কাটছে না গরমের অস্বস্তি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনও জারি রয়েছে তীব্র দহন। আর এই বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করেই স্কুলপড়ুয়াদের স্বস্তিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দফতর । আরও এক দফ…
Newz-Bangla, কলকাতা : রাজ্যে এখনই কাটছে না গরমের অস্বস্তি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এখনও জারি রয়েছে তীব্র দহন। আর এই বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করেই স্কুলপড়ুয়াদের স্বস্তিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দফতর
শনিবারই শেষ হচ্ছিল এর আগের নির্দেশিকার মেয়াদ। তার ঠিক আগেই, শুক্রবারই বিকাশ ভবন থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলির সকালের শিফট চালু রাখার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে
৩০ জুন পর্যন্ত চলবে সকালের স্কুল !
শিক্ষা দফতরের উপ-সচিবের স্বাক্ষর করা এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের স্কুল কর্তৃপক্ষগুলি আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত তাদের সুবিধা ও স্থানীয় আবহাওয়া অনুযায়ী সকালের শিফটে পঠনপাঠন বা অ্যাকাডেমিক সেশন চালাতে পারবে
নয়া নির্দেশিকায় যা বলা হয়েছে: > "কিছু জেলায় বর্তমান গরমের পরিস্থিতি বিবেচনা করে সমস্ত জেলার (পার্বত্য এলাকা ব্যতীত) বিদ্যালয় পরিদর্শকদের (DI) অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন তাঁদের আওতাধীন স্কুল কর্তৃপক্ষকে আগামী ৩০ জুন পর্যন্ত সুবিধামতো সকালের শিফটে ক্লাস নেওয়ার অনুমতি দেন
।"
আগের নির্দেশিকার মেয়াদ শেষ হচ্ছে আজই
এর আগে গত ১ জুন শিক্ষা দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল
স্কুলগুলিকে আগাম জানানোর নির্দেশ
শিক্ষা দফতরের পক্ষ থেকে সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (প্রাথমিক ও মাধ্যমিক) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সিদ্ধান্তের কথা স্কুলগুলিকে দ্রুত এবং বেশ কিছুটা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়
উল্লেখ্য, এই নির্দেশিকার অনুলিপি ইতিমিধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সহ সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের দফতরে অবগতির জন্য পাঠানো হয়েছে। তবে পার্বত্য অঞ্চলের জেলাগুলি এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে
#NewzBangla #WestBengal #MorningSchool #SchoolEducation #BreakingNews
No comments