HS Exam Result : প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার সকাল ১০টায় উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ, কখন-কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট-জানুন বিস্তারিত ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

HS Exam Result : প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার সকাল ১০টায় উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ, কখন-কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট-জানুন বিস্তারিত !

নিউজবাংলা, কলকাতা:অপেক্ষার অবসান। মাধ্যমিকের পর এবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, আগামী ১৪ মে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চলতি বছরের ফল ঘোষণা করা হ…



নিউজবাংলা, কলকাতা: অপেক্ষার অবসান। মাধ্যমিকের পর এবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, আগামী ১৪ মে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চলতি বছরের ফল ঘোষণা করা হবে। ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল জানাবেন সংসদ সভাপতি। সকাল ১১টা থেকেই ছাত্রছাত্রীরা সংসদের নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের প্রাপ্ত নম্বর ও ফলাফল জানতে পারবেন।

কবে, কোথায় দেখা যাবে রেজাল্ট? সংসদ সূত্রে খবর, ১৪ মে সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা ইন্টারনেট মারফত রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ফলাফল দেখার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটগুলি হল:

ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে, ফল প্রকাশের দিনেই ছাত্রছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, পাশের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দিতে হবে।

পরীক্ষার্থী ও পরীক্ষা ব্যবস্থা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। শিক্ষক সংকট মেটাতে এ বার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও পরীক্ষার গার্ড দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছিল। এ বারের পরীক্ষা বিন্যাস ছিল কিছুটা অন্যরকম; একই কেন্দ্রে চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের— এই তিন ধরনের পরীক্ষার্থীই পরীক্ষা দিয়েছে।

জল্পনার অবসান, দায়িত্বে থাকছেন পার্থ-প্রিয়দর্শিনী: শিক্ষা দফতরে সাম্প্রতিক রদবদল এবং ইস্তফার জল্পনার মাঝেই প্রশ্ন উঠেছিল, সংসদের শীর্ষ পদে কোনো পরিবর্তন আসবে কি না। তবে সব জল্পনায় জল ঢেলে বিকাশ ভবন জানিয়েছে, বর্তমান সভাপতি পার্থ কর্মকার এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিকের নেতৃত্বেই ফলাফল প্রকাশিত হবে। 

[আরও পড়ুন : Annapurna Bhandar : কোন কোন শর্ত পূরণ করতে না পারলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’এর টাকা পাবেন না, খোলসা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল !]

প্রশাসনিক সূত্রে খবর, উত্তরপত্র মূল্যায়ন থেকে সার্টিফিকেট তৈরির পুরো প্রক্রিয়াটি বর্তমান সভাপতির স্বাক্ষরে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে নতুন কাউকে দায়িত্ব দিলে সার্টিফিকেটের বৈধতা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারত। সেই কারণেই বর্তমান নেতৃত্বের ওপরই আস্থা রেখেছে সরকার।

মাধ্যমিকের সাফল্যের ধারা কি বজায় থাকবে? সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে কালিম্পং এবং দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এখন দেখার বিষয়, উচ্চ মাধ্যমিকের ফলাফলেও সাফল্যের এই ধারা বজায় থাকে কি না। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সারা। এখন শুধু ১৪ মে-র অপেক্ষা।

#HSResult2026 #WBCHSE #উচ্চমাধ্যমিক২০২৬ #WBResult #HigherSecondary #WestBengalEducation #NewzBangla #BengaliNews #HSResultUpdate #WestBengal #পার্থকর্মকার #বিকাশভবন #BreakingNewsBengali

No comments