Annapurna Bhandar : কোন কোন শর্ত পূরণ করতে না পারলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’এর টাকা পাবেন না, খোলসা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Annapurna Bhandar : কোন কোন শর্ত পূরণ করতে না পারলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’এর টাকা পাবেন না, খোলসা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল !

নিউজবাংলা, কলকাতা: রাজ্যের মসনদ বদলাতেই এবার ভাতা-রাজনীতিতে বড়সড় বদল। তৃণমূল জমানার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নাম বদলে এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। মাসে ৩ হাজার টাকা পাবেন মহিলারা। কিন্তু যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভা…

 


নিউজবাংলা, কলকাতা: রাজ্যের মসনদ বদলাতেই এবার ভাতা-রাজনীতিতে বড়সড় বদল। তৃণমূল জমানার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নাম বদলে এবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। মাসে ৩ হাজার টাকা পাবেন মহিলারা। কিন্তু যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত তাঁদের সকলেই কি পুনরায় টাকা পাবেন? নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন রাজ্যের নবনিযুক্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার আগেই ঘোষণা করেছিল, জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এদিন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১ জুন থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে যাবে।

কারা পাবেন এই সুবিধা?

মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, যারা ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতাভুক্ত হবেন। তবে টাকা দেওয়ার আগে একটি বিশেষ ‘অ্যানালিসিস’ বা পর্যালোচনার পথে হাঁটছে সরকার। মন্ত্রী বলেন:

"সবাই পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন ১ জুন থেকেই টাকা ঢুকবে। কিন্তু তার আগে আমরা একটি বিশ্লেষণ করতে চাই। যারা মারা গিয়েছেন বা যারা দেশের নাগরিক নন, অথচ তালিকায় নাম রয়েছে, তাঁদের নাম বাদ দেওয়া হবে।"


বাদ যাবে 'ভুয়ো' নাম

বিজেপি শিবিরের অভিযোগ ছিল, গত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বহু অসংগতি ছিল। সেই সূত্র ধরেই বালির জয়ী বিজেপি প্রার্থী সঞ্জয় সিং জানিয়েছেন, আবাস যোজনার মতো এই প্রকল্পেও ব্যাপক ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রয়োজন। তাঁর দাবি, "বহু যোগ্য মানুষ বঞ্চিত হয়েছেন, আবার বহু অযোগ্য ব্যক্তি সুবিধা নিচ্ছেন। সেই কারণেই আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি যাতে সম্পূর্ণ তালিকাটি একবার খতিয়ে দেখা হয়।"

এক নজরে অন্নপূর্ণা ভাণ্ডার:

  • প্রকল্পের নাম: অন্নপূর্ণা ভাণ্ডার (প্রাক্তন লক্ষ্মীর ভাণ্ডারের পরিমার্জিত রূপ)।

  • ভাতার পরিমাণ: মাসে ৩,০০০ টাকা।

  • শুরু: ১ জুন, ২০২৬।

  • পদ্ধতি: সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT)।

  • শর্ত: মৃত ব্যক্তি বা অনাবাসিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

[আরও পড়ুন : Annapurna : অন্নপূর্ণা ভান্ডার পেতে কি আবারও আবেদন করবেন? কাদের অ্যাকাউন্টে ঢুকবে না ৩ হাজার টাকা- দেখুন নিউজবাংলা প্রতিবেদন !]

রাজ্য রাজনীতির কারবারিদের মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের তুরুপের তাস ছিল। এবার ক্ষমতায় এসেই সেই ভাতার পরিমাণ বাড়িয়ে এবং প্রকল্পের নাম বদলে দিয়ে মাস্টারস্ট্রোক দিতে চাইলেন শুভেন্দু অধিকারী। এখন দেখার, ১ জুন থেকে এই বিপুল পরিমাণ অর্থ বিলি প্রক্রিয়ায় কোনও প্রশাসনিক জটিলতা তৈরি হয় কি না।

#AnnapurnaYojana #MukhyamantriAnnapurnaYojana #AnnapurnaScheme #WestBengalNews #BanglaNewsUpdate

No comments