নিউজবাংলা ডেস্ক : নতুন রাজ্য সরকার শপথ নেওয়ার পর থেকে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে তো? এর জন্য কি নতুন করে ফর্ম পূরণ করতে হবে? পরিবারের বার্ষিক আয়ের ওপর কি উপভোক্তার নাম বাছাই হবে? যাদের নাম এ…
নিউজবাংলা ডেস্ক : নতুন রাজ্য সরকার শপথ নেওয়ার পর থেকে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে তো? এর জন্য কি নতুন করে ফর্ম পূরণ করতে হবে? পরিবারের বার্ষিক আয়ের ওপর কি উপভোক্তার নাম বাছাই হবে? যাদের নাম এসআইআরে বাদ গিয়েছে তাঁরা কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? এমন বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মহিলাদের মনে।
তবে সমস্ত উদ্বেগ কাটিয়ে সোমবার মন্ত্রীসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আগামী ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, ১লা জুন থেকেই রাজ্যের উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন।" এর জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে না বলেও সূত্রের খবর। লক্ষ্মীর ভান্ডারে নাম থাকা উপভোক্তাদের অক্যাউন্টেই টাকা ঢুকবে। তবে রয়েছে বেশ কিছু অলিখিত শর্ত।
তবে অন্নপূর্ণা ভান্ডারের পাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ তাঁর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যা অগ্নিমিত্রা পালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোরদার আলোচনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "এবার ডিবিটিএল (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) এর মাধ্যমেই উপভোক্তাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে। তবে মৃত, ভুয়ো ও বিদেশীরা এই সুযোগ পাবেন না।" আবার নারী ও শিশু কল্যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "কোনও মৃত ও ভুয়ো উপভোক্তা টাকা পাবেন না।" এই কথাগুলি থেকেই স্পষ্ট ঝাড়াই বাছাই হবে।
কিভাবে হবে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া? সূত্রের খবর, প্রথমতঃ এটা পরিস্কার করে দেওয়া হয়েছে যে, অন্নপূর্ণা'র জন্য নতুন করে কোনও ফর্ম পূরণ করতে হবে না।
দ্বিতীয়তঃ ডিবিটিএল- প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হলেই মৃত ও ভুয়ো উপভোক্তারা তালিকা থেকে বাদ পড়ে যাবেন।
তৃতীয়তঃ এসআইআরে নাম বাদ যাওয়া মহিলাদের ও সিএএ তে আবেদনকারী মহিলাদের আপাতত অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং নারী ও শিশু কল্যান মন্ত্রীর মন্তব্য অত্যন্ত গুরুপূর্ণ। তাঁরা পরিষ্কার জানিয়েছেন, বিদেশীদের টাকা দেওয়া হবে না। অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এসআইআরে নাম বাদ যাওয়াদের টাকা বন্ধ হওয়া উচিত। বিদেশী, মৃত ও ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে তাঁদের নাম বাদ যাবে। তাই এসআইআরে থাকা নাম বাদ যাবে। সিএএ তে যারা আবেদন করেছেন তাঁদের নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত টাকা বন্ধ হবে।
প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মতে, লক্ষ্মীর ভান্ডার ভান্ডার ও অন্নপূর্ণা যোজনার মধ্যে সমন্বয়ের আগে পুরানো উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখা দরকার। সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পার। তবে ডিবিটি পদ্ধতিতে টাকা ট্রান্সফার হলে তা অনেক বেশী স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে। -- কি এই ডিবিটিএল লিংক? কিভাবেই বা আপনার পাশবইয়ের সঙ্গে ডিবিটিএল লিংক আছে কিনা পরীক্ষা করবেন? ব্যাঙ্ক পাশবইয়ের সঙ্গে ডিবিটিএল লিংক কিভাবে করবেন? বাড়িতে বসেও এই সমস্ত সমস্যার সমাধান কি সম্ভব?
শীঘ্রই এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হবে আমাদের নিউজবাংলার পরবর্তী প্রতিবেদনে। এরজন্য অবশ্যই আমাদের পেজটি লাইক ও ফলো করে রাখুন। এবং নিউজবাংলার পাতায় পরবর্তী খবরের দিকে নজর রাখুন।
#BreakingNews #GovtSchemes #SarkariYojana #PublicWelfare #Update #BanglaNewsUpdate #newzbangla

No comments