নিউজবাংলা, কলকাতা: ভোগান্তি কমাতে এবং আবেদনের গতি বাড়াতে ‘যুবসাথী’ প্রকল্পের জন্য এ বার স্বতন্ত্র পোর্টাল চালু করল নবান্ন। শুক্রবার থেকেই যুবসাথী'র এই ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (আবেদনের লিংকটি নীচ…
নিউজবাংলা, কলকাতা: ভোগান্তি কমাতে এবং আবেদনের গতি বাড়াতে ‘যুবসাথী’ প্রকল্পের জন্য এ বার স্বতন্ত্র পোর্টাল চালু করল নবান্ন। শুক্রবার থেকেই যুবসাথী'র এই ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (আবেদনের লিংকটি নীচে দেওয়া রইল)। এর ফলে দিনের ২৪ ঘণ্টা যে কোনও সময়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন কর্মপ্রার্থী যুবক-যুবতীরা। প্রশাসন সূত্রের খবর, শুক্রবারই এই প্রকল্পে আবেদনের সংখ্যা ৫০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
অনলাইনে আবেদনের বিস্তারিত গাইড ও পদ্ধতি এখনই দেখে নিন, আর আপনার আবেদনপত্রটি জমা করুন :
আগ্রহী আবেদনকারীরা এখন থেকে সরাসরি নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। (লিংক এই খবরের একেবারে নীচে দেওয়া রইল)। আবেদনের আগে যে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি মোবাইলে তৈরি করে নেবেন সেগুলি হল :
- মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট (পিডিএফ) - ২ এমবি
- মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশের মার্কশিট (পিডিএফ) - ২ এমবি
- আধার কার্ড (পিডিএফ) - ২ এমবি
- ভোটার কার্ড (পিডিএফ) - ২ এমবি
- পাশবইয়ের প্রথম পাতার ছবি - যেখানে নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রভৃতি লেখা আছে (জয়েন্ট অ্যাকাউন্ট গ্রাহ্য নয়) (পিডিএফ) - ২ এমবি
- এসসি/ এসটি/ ওবিসি সার্টিফিকেট (পিডিএফ) - ২ এমবি
- এখনকার পাশপোর্ট ছবি - (জেপিজি/ পিএনজি) ১ এমবি
- নিজের স্বাক্ষর (সাদা কাগজে সই করে ছবি তুলে নিন) (জেপিজি/ পিএনজি) ১ এমবি
কিভাবে অনলাইনে আবেদন করবেন (স্টেপ বাই স্টেপ গাইড আগে দেখে নিন)
- লগইন লিংকে ক্লিক করলেই নীচে দেওয়া স্ক্রীন আসবে। এখানে নিজের ফোন নম্বর দিন, এবং স্কীনে থাকা ক্যাপচা লিখুন। সব শেষে Get OTP/ Secret PIN বাটনে ক্লিক করুন।
- এবার মোবাইলে এসএমএসে আসা পিন নম্বরটি লিখুন নীচে দেওয়া স্ক্রীনে :
- এবার নীচে দেওয়া স্ক্রীনটি আসবে। সেখানে আবেদনের সঙ্গে যে মোবাইল নম্বর দিয়েছেন, নিজের আধার নম্বর, নিজের নাম, ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর লিখুন।
- স্ক্রীনটি স্কল করে নীচের দিকে নামতে থাকুন, আর পরপর ঘরগুলোতে প্রয়োজন মতো তথ্য দিন (বৈবাহিক স্ট্যাটাস, সম্পূর্ণ ঠিকানা দিন। তারপর নীচের দিকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বোর্ড, রোল, নম্বর এবং মাধ্যমিক পাশের বছর উল্লেখ করুন। তার নীচে ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি নম্বর লিখুন। সব শেষে কোনও সরকারী সাহায্য পান কিনা সে বিষয়ে উল্লেখ করুন। না হলে 'নো' ঘরে টিক দিন। এবার সেভ বাটনে ক্লিক করুন।
- এবার সব শেষের পাতা আসবে। যেখানে আপনার আগে থেকে তৈরি রাখা ডকুমেন্টগুলিকে একে একে আপলোড করে দিন এবং শেষে সেভ ডকুমেন্ট বাটনে ক্লিক করুন (নীচে দেওয়া স্ক্রীনটি দেখে নিন) :
- সব শেষে যে স্ক্রীনটি আসবে সেখানে আপনার আবেদনপত্রের ডিজিটাল নম্বর জেনারেট হয়ে যাবে এবং ফর্মটি ডাউনলোড করার অপশন দেখাবে (Application Form)। এই বাটনে ক্লিক করে নিজের আবেদনপত্রটিকে যত্ন করে রেখে দিন, পরবর্তী রেফারেন্সের জন্য।
- কারা পাবেন: ২১ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থী বা স্বনির্ভর হতে ইচ্ছুক যুবক-যুবতীরা।
- ভাতা: প্রতি মাসে ১,৫০০ টাকা।
- শুরু: ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া হবে।
- ওয়েবসাইট : https://yubasathi.wb.gov.in
গত রবিবার রাজ্যের ৭৬৯টি 'স্বনির্ভর বাংলা' শিবিরে অফলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় উপচে পড়ে। প্রথম দিনেই আবেদনকারীর সংখ্যা পৌঁছায় প্রায় ৫ লক্ষ ৬৬ হাজারে। সেই উপচে পড়া ভিড় সামাল দিতেই তড়িঘড়ি অনলাইন পোর্টাল চালুর সিদ্ধান্ত নেয় সরকার।
#YubaSathi #যুবসাথী #DigitalBengal #WestBengalGovernment #MamataBanerjee #OnlineApplication #YouthEmpowerment #WBGovtScheme #SmartBengal #NoMoreLines #ApplyOnline #YubaSathi2026 #EmploymentBank #WBStudentSupport #SelfReliantBengal #NewzBangla #BengaliNews 3YubaSathiExclusive

No comments