WBSIR2026 : ময়নায় ‘ভুতুড়ে’ ভোটার-কাণ্ড: মমতার পাশে থাকার বার্তার দিনেই দুই নির্বাচনী আধিকারীকের বিরুদ্ধে এফআইআর ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

WBSIR2026 : ময়নায় ‘ভুতুড়ে’ ভোটার-কাণ্ড: মমতার পাশে থাকার বার্তার দিনেই দুই নির্বাচনী আধিকারীকের বিরুদ্ধে এফআইআর !

নিজস্ব সংবাদদাতা, তমলুক: একদিকে যখন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই অন্য ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে। ভোটার তালিকায় ‘ভুতুড়ে’ নাম তোলার অভিযোগে কার্যত নজ…

 


নিজস্ব সংবাদদাতা, তমলুক: একদিকে যখন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই অন্য ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরে। ভোটার তালিকায় ‘ভুতুড়ে’ নাম তোলার অভিযোগে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করল জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে মঙ্গলবার তমলুক থানায় এফআইআর দায়ের করা হলো দুই প্রভাবশালী নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন ময়নার ইআরও (ERO) বিপ্লব সরকার এবং এইআরও (AERO) সুদীপ্ত দাস।

প্রশাসন সূত্রে খবর, গত জুলাই মাসে পূর্ব মেদিনীপুরের ময়না ও নন্দকুমার বিধানসভা কেন্দ্রে মোট ১৪১ জন ‘ভুতুড়ে’ বা অস্তিত্বহীন ভোটারের হদিস পায় নির্বাচন কমিশন। এর মধ্যে ময়নায় ৭৬ জন এবং নন্দকুমারে ৬৫ জন ভুয়ো ভোটারের নাম তালিকায় তোলা হয়েছিল। অভিযোগ, উত্তর ২৪ পরগনার বিভিন্ন সাইবার ক্যাফে থেকে জাল নথি আপলোড করে এই আবেদনগুলি করা হয়েছিল, যা কোনো যাচাই ছাড়াই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এই ঘটনায় আগে থেকেই সুদীপ্ত দাস ও বিপ্লব সরকারকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও সম্প্রতি বিপ্লব সরকারের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ ছিল। কমিশন সাফ জানিয়ে দেয়, কেবল বিভাগীয় তদন্ত বা সাসপেনশন নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা (FIR) করতে হবে।

মঙ্গলবার ছিল কমিশন নির্ধারিত সময়সীমার শেষ দিন। সেইমতো জেলাশাসকের নির্দেশে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট তমলুক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসনের এক কর্তার কথায়,

"তদন্তে দেখা গিয়েছে, তমলুক বিডিও অফিসে বসেই এই অস্তিত্বহীন ভোটারদের নাম তালিকায় তোলা হয়েছিল। নিয়মভঙ্গের প্রাথমিক প্রমাণ মেলাতেই এই কড়া পদক্ষেপ।"

মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন যে আধিকারিকরা কাজ করতে গিয়ে ভুল করলে সরকার পাশে থাকবে, সেখানে খোদ নির্বাচন কমিশনের নির্দেশে এই এফআইআর জেলা প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, এই আইনি লড়াইয়ের জল কতদূর গড়ায়।

#ElectionFraud #MoynaVoterScam #PurbaMedinipurNews #GhostVoters #ElectionCommission #FIR #NewzBangla

No comments