Purba Medinipur : অপারেশন 'টোটো': মহিষাদল পুলিশের ম্যাজিক অপারেশনে আন্তঃজেলা চুরি চক্রের পর্দাফাঁস ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Purba Medinipur : অপারেশন 'টোটো': মহিষাদল পুলিশের ম্যাজিক অপারেশনে আন্তঃজেলা চুরি চক্রের পর্দাফাঁস !

নিউজবাংলা, মহিষাদল: সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাবে মহিষাদল থানার পুলিশের এই অপারেশন। কখনও ছদ্মবেশ, তো কখনও সম্ভাব্য ক্রেতা সেজে ওত পাতা— আর তাতেই এল সাফল্য। রাজ্যজুড়ে সক্রিয় আন্তঃজেলা টোটো চোর চক্রের হদিশ পেল পূর্ব মেদিনীপু…


নিউজবাংলা, মহিষাদল: সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাবে মহিষাদল থানার পুলিশের এই অপারেশন। কখনও ছদ্মবেশ, তো কখনও সম্ভাব্য ক্রেতা সেজে ওত পাতা— আর তাতেই এল সাফল্য। রাজ্যজুড়ে সক্রিয় আন্তঃজেলা টোটো চোর চক্রের হদিশ পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৯টি টোটো। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত ২০শে ফেব্রুয়ারি। মহিষাদলের বাসিন্দা বিষ্ণুপদ পণ্ডিতের একটি টোটো চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগ পাওয়ার পরই সক্রিয় হয় মহিষাদল থানার পুলিশ। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন, এই চোর চক্রটি কেবল একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। পূর্ব মেদিনীপুর থেকে টোটো চুরি করে তা পশ্চিম মেদিনীপুর ও ডায়মন্ড হারবারের মতো বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে।

​চক্রটিকে হাতেনাতে ধরতে এক অভিনব পরিকল্পনা করেন মহিষাদল থানার তদন্তকারীরা। তাঁরা টোটোর ‘সম্ভাব্য ক্রেতা’ সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের পাতা সেই ফাঁদেই পা দেয় দুষ্কৃতীরা। টোটো বিক্রি করতে এসে পুলিশের জালে পড়ে যায় তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৯টি টোটো উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

​পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, “আমাদের মহিষাদল থানার পক্ষ থেকে এটি একটি বড় সাফল্য। অভিযুক্তরা অত্যন্ত সুসংগঠিতভাবে এই কাজ চালাচ্ছিল। আমাদের টিম ক্রেতা সেজে অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালিয়ে ৫ জনকে ধরেছে। ধৃতদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

​পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই মহিষাদল থানা এলাকারই বাসিন্দা। তারা হলো— শেখ রবিউল, শেখ রেজাবুল, শেখ মোশারফ, শেখ পিন্টু আলি এবং ইয়াদ খান। উদ্ধার হওয়া টোটো পিছু নির্দিষ্ট আইনি প্রক্রিয়া বা SOP মেনে দ্রুত তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। প্রশাসনের এই তৎপরতায় খুশি সাধারণ মানুষ ও টোটো চালকরা।

#PurbaMedinipur #MahishadalPolice #CrimeNews #TotoTheft #WestBengal #PoliceAction #Undercover #Recovery #BengalCrimeUpdate

No comments