Financial Update : গ্যাস-জ্বালানি থেকে তামাক— ফেব্রুয়ারির শুরুতেই মহার্ঘ হওয়ার ইঙ্গিত, আমজনতার সংসারে কি তবে নুন আনতে পান্তা ফুরোবে? - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Financial Update : গ্যাস-জ্বালানি থেকে তামাক— ফেব্রুয়ারির শুরুতেই মহার্ঘ হওয়ার ইঙ্গিত, আমজনতার সংসারে কি তবে নুন আনতে পান্তা ফুরোবে?

নিউজবাংলা, নয়াদিল্লি:ক্যালেন্ডারেরপাতায়ফেব্রুয়ারিমাসপড়তেইআমূলবদলেযেতেচলেছেসাধারণমানুষেরদৈনন্দিনযাপনেরহিসেবনিকেশ।একদিকেযখনসংসদেআগামীঅর্থবর্ষেরআয়-ব্যয়েরখতিয়ানপেশ (Financial Update)করবেনঅর্থমন্ত্রীনির্মলাসীতারামন, ঠিকতখনইবাজারের …

 

নিউজবাংলা, নয়াদিল্লি: ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাস পড়তেই আমূল বদলে যেতে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন যাপনের হিসেবনিকেশ। একদিকে যখন সংসদে আগামী অর্থবর্ষের আয়-ব্যয়ের খতিয়ান পেশ (Financial Update) করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ঠিক তখনই বাজারেরঅগ্নিমূল্যনিয়ে সিঁদুরে মেঘ দেখছে মধ্যবিত্ত। রান্নার গ্যাস থেকে শুরু করে সিগারেটতালিকার একাধিক জিনিসের দাম বাড়ার আশঙ্কায় এখন থেকেই কপালে ভাঁজ আমজনতার।

ফেব্রুয়ারি থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। হোটেল-রেস্তোরাঁর খরচ বাড়লে তার আঁচ গিয়ে পড়বে সাধারণ মানুষের পকেটেই। শুধু তা- নয়, সিএনজি (CNG) এবং পিএনজি (PNG) জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। এর ফলে যাতায়াতের খরচ বা পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়া কেবল সময়ের অপেক্ষা। পাশাপাশি পান মশলা, সিগারেট তামাকজাত দ্রব্যের দামও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

বাজেট ঘিরে সবথেকে বড় কৌতূহল আয়কর নিয়ে। বর্তমানে নতুন কর ব্যবস্থায় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পুরনো না কি নতুনকোন পথে হাঁটলে করদাতার সাশ্রয় বেশি? বিনিয়োগের ছাড় (৮০সি) পেতে অভ্যস্ত মধ্যবিত্ত এখনও পুরনো কর কাঠামোকেই আঁকড়ে ধরতে চাইছে, নাকি নতুন ব্যবস্থার সরলীকরণে সায় দেবে, তা নিয়ে জোর চর্চা চলছে বিশেষজ্ঞ মহলে।

বাজেটের দিন সাধারণত শেয়ার বাজারে প্রবল অস্থিরতা দেখা যায়। ওই দিন সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৩টে ৩০ পর্যন্ত বাজার খোলা থাকবে। বিশেষ করে সকাল ১১টায় বাজেট বক্তৃতার সময় সূচকের পারদ কোন দিকে চড়ে, সেদিকেই নজর লগ্নিকারীদের।

তবে এর মধ্যেই একটি স্বস্তির খবর শুনিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) ফেব্রুয়ারি থেকে ফাস্টট্যাগ (FASTag) ব্যবহারের ক্ষেত্রে আর অতিরিক্ত কেওয়াইসি (KYC) আপডেটের ঝক্কি থাকবে না। গাড়ির তথ্য যাচাইয়ের পুরো দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্যাংকের উপর। এর ফলে হাইওয়েতে যাতায়াতের সময় চালকদের অহেতুক হয়রানি কমবে বলেই মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, ফেব্রুয়ারির প্রথম দিনটি আর্থিক সংস্কার আর মূল্যবৃদ্ধির দোলাচলে সাধারণ মানুষের কাছে এক বড় পরীক্ষা হতে চলেছে।

#Budget2026 #UnionBudget #PriceHike #FinancialChanges #EconomyNews #NewzBangla

No comments