Subhendu Adhikary : নিশ্চিন্তে ভোটে জেতা নয়, এই প্রথমবার নন্দীগ্রাম জুড়ে বুথে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Subhendu Adhikary : নিশ্চিন্তে ভোটে জেতা নয়, এই প্রথমবার নন্দীগ্রাম জুড়ে বুথে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু !

নিউজবাংলা, নন্দীগ্রাম : এবার আর নিশ্চিন্তে ভোটে জেতা নয়। নন্দীগ্রাম ১ ব্লকের নন্দনায়েকবাড় বুথে নিজের ভোট দেওয়ার পরেই নন্দীগ্রাম জুড়ে চষে বেড়াতে শুরু করলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল ৯টা থেকে তিনি প্রথমেই গেল…



নিউজবাংলা, নন্দীগ্রাম : এবার আর নিশ্চিন্তে ভোটে জেতা নয়। নন্দীগ্রাম ১ ব্লকের নন্দনায়েকবাড় বুথে নিজের ভোট দেওয়ার পরেই নন্দীগ্রাম জুড়ে চষে বেড়াতে শুরু করলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল ৯টা থেকে তিনি প্রথমেই গেলেন নন্দীগ্রাম টাউন সংলগ্ন বিএমটি হাইস্কুলে যান। বুথে ঢুকে বিএলওর বিরুদ্ধে সুর চড়ালেন। এরপরেই তিনি সটান চলে যান গড়চক্রবেড়িয়ায়।

একের পর এক মুসলিম অধ্যুষিত বুথে গিয়ে শুভেন্দুর উক্তি "২০২১ ও ২৪ এ এই বুথগুলোতে ঢুকতে পারতাম না। এখানে কোনও হিন্দু ভোট দিতে পারতো না। এবার কেন্দ্রীয় বাহিনী আছে। সব দুষ্কৃতি গর্তে ঢুকে গেছে। এবার যদি কোনও বুথে ভোট দিতে বাধা দেয় তাহলে প্রয়োজনে আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকব"।

পরে গড়চক্রবেড়িয়ার একাধিক বুথ ঘুরে শুভেন্দুর কনভয় ঘুরে যায় কেন্দেমারির দিকে। মাছের ভেড়ীর মাঝখান দিয়ে রাস্তা ধরে সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় শুভেন্দু পৌঁছে যান, যেখানে আগে কখনও ভোটের সময় তিনি এসেছেন কিনা মনে করতে পারছেন না কেউই।

ভোট কারবারিরা বলছেন, এর আগে কখনও ভোটের দিন এভাবে একের পর এক বুথে ছুটে যেতে দেখা যায়নি শুভেন্দুকে। এই প্রথমবার নিজের কেন্দ্রে ভোটে জিততে শুভেন্দু অধিকারীকে এতটা তৎপর দেখা গিয়েছে বলেই ভোট কুশলীরা বলছেন।

অন্যদিকে সকাল থেকেই নিজের ভোট দেওয়ার পর বুথে বুথে ছুটছেন তৃনমূল প্রার্থী পবিত্র করও। তিনিও সাধ্যমতো একের পর এক বুথে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে শুভেন্দু অধিকারীর এই তৎপরতা একেবারেই প্রথমবার বলেই তথ্যভিজ্ঞ মহলের মত।


No comments