Big Breaking : তালসারিতে শ্যুটিং চলাকালীন বিপর্যয়, সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুলের ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Big Breaking : তালসারিতে শ্যুটিং চলাকালীন বিপর্যয়, সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুলের !

নিউজবাংলা | দিঘা : টলিউডে শোকের ছায়া। ওড়িশার তালসারিতে ছবির শ্যুটিং করতে গিয়ে অকালপ্রয়াণ ঘটল জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেলে সমুদ্রের মাঝখানে একটি শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর স্পি…

 


নিউজবাংলা | দিঘা : টলিউডে শোকের ছায়া। ওড়িশার তালসারিতে ছবির শ্যুটিং করতে গিয়ে অকালপ্রয়াণ ঘটল জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকেলে সমুদ্রের মাঝখানে একটি শ্যুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর স্পিড বোট থেকে উত্তাল সমুদ্রে পড়ে তলিয়ে যান অভিনেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি প্রজেক্টের শ্যুটিংয়ের জন্য গত কয়েকদিন ধরেই রাহুল ও তাঁর টিম তালসারির একটি হোটেলে থাকছিলেন। রবিবার বিকেলের দিকে সমুদ্রের মাঝখানে স্পিড বোটে একটি অ্যাকশন দৃশ্যের মহড়া চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, শট চলাকালীন আচমকাই বুকে হাত দিয়ে বসে পড়েন অভিনেতা। কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে তিনি সমুদ্রের জলে পড়ে যান। সঙ্গী ও ইউনিটের সদস্যরা তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে তাঁকে উদ্ধার করেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ রাহুলকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের এক চিকিৎসক জানান, “তাঁকে যখন আনা হয়েছিল, তখন পালস পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক পরীক্ষার পর আমরা তাঁকে ‘ব্রট ডেড’ ঘোষণা করি। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ম্যাসিভ হার্ট অ্যাটাক মনে করা হচ্ছে, তবে জলে ডুবে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।”

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছায় দিঘা কোস্টাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। শ্যুটিংয়ের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অভিনেতার মরদেহ দিঘা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে।

‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে টলিউডে অভিষেক ঘটিয়েছিলেন রাহুল। তাঁর সহজ অভিনয় আর ব্যক্তিত্ব দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ‘জ্যাকপট’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় মেগা সিরিয়ালে তাঁর পারফরম্যান্স ছিল অনবদ্য। প্রিয় অভিনেতার এমন আকস্মিক প্রয়াণের খবরে স্তব্ধ গোটা স্টুডিও পাড়া। সহকর্মী ও বন্ধু মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

#RahulArunodayBanerjee #RestInPeace #TollywoodNews #BreakingNews #RahulBanerjee #ChiradiniTumiJeAmar 
#GoneTooSoon #TollywoodMourns #অভিনেতা_রাহুল)

No comments