Haldia : চাকরী প্রার্থীদের জন্য সুখবর, বিপুল কর্মসংস্থানের আশা জাগাচ্ছে হলদিয়া পেট্রোকেমের ৬ হাজার কোটির ফেনল প্রকল্প, চলছে শেষ পর্যায়ের কাজ ! - Newz Bangla

Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking !

latest

Haldia : চাকরী প্রার্থীদের জন্য সুখবর, বিপুল কর্মসংস্থানের আশা জাগাচ্ছে হলদিয়া পেট্রোকেমের ৬ হাজার কোটির ফেনল প্রকল্প, চলছে শেষ পর্যায়ের কাজ !

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: শিল্পায়নের পথে আরও এক ধাপ এগোল হলদিয়া। কাজ শেষ পর্যায়ে, এখন শুধু সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বাণিজ্যিক উৎপাদন শুরু হতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর (এইচপিএল) নতুন ফেনল ও অ্যাস…



নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: শিল্পায়নের পথে আরও এক ধাপ এগোল হলদিয়া। কাজ শেষ পর্যায়ে, এখন শুধু সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বাণিজ্যিক উৎপাদন শুরু হতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর (এইচপিএল) নতুন ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টে। শনিবার এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে হলদিয়া শিল্পাঞ্চল সফর করলেন এইচপিএল-এর চেয়ারম্যান পূর্ণেন্দু চট্টোপাধ্যায়।

প্রায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই প্রকল্পটি এইচপিএল-এর সহযোগী সংস্থা ‘অ্যাডপ্লাস পলিমারস অ্যান্ড কেমিক্যালস’-এর অধীনে গড়ে উঠেছে। এটি ভারতের প্রথম সুসংহত ‘ফেনোলিক্স চেইন’ প্রকল্প হতে চলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রথম ‘অন-পারপাস প্রোপিলিন’ প্ল্যান্ট হতে চলেছে এটি, যেখানে অত্যাধুনিক ‘ওলেফিন কনভারশন টেকনোলজি’ (ওসিটি) ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, এটিই হতে চলেছে দেশের বৃহত্তম ফেনল উৎপাদন কেন্দ্র।

এ দিন প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। প্রকল্পের বর্তমান স্থিতি, বিভিন্ন মাইলফলক এবং উৎপাদন শুরুর চূড়ান্ত রূপরেখা নিয়ে তাঁকে বিস্তারিত তথ্য দেন সংস্থার হোল-টাইম ডিরেক্টর তথা সিইও নবনীত নারায়ণ। উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ।

এই মেগা প্রকল্পকে কেন্দ্র করে হলদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে শিল্পক্ষেত্রে জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে। মূলত:

  • অনুষঙ্গী শিল্প: ফেনল ও অ্যাসিটোনকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এই অঞ্চলে অসংখ্য ছোট ও মাঝারি অনুসারী শিল্প গড়ে উঠবে।

  • কর্মসংস্থান: সরাসরি ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিতে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলবে।

এইচপিএল কর্তৃপক্ষের মতে, এই প্রকল্প তাঁদের বাণিজ্যিক পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে সাহায্য করবে। হলদিয়ার এই নতুন উড়ান রাজ্যের শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

#HaldiaPetrochemicals #HPL #WestBengalIndustry #IndustrialGrowth #PhenolProject #Haldia #MakeInIndia #ChemicalIndustry #6000CroreInvestment #EconomicDevelopment  #NewzBangla

No comments